
লিগ ওয়ানে মৌসুমের দ্বিতীয় বারের মতো হোঁচট খেয়েছে পিএসজি। সর্বনাশের চূড়ান্ত হলো সার্জিও রামোস লাল কার্ড দেখায়। রাঁসের মাঠে ম্যাচের অধিকাংশ সময় দশজন নিয়ে খেলা পিএসজি কুলিয়ে উঠতে পারেনি স্বাগতিকদের বিপক্ষে।
বরং রাঁসের আক্রমণ সামাল দিয়ে ড্র আদায় করতেই ঘাম ছুটে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে নেইমার নামলেও পাওয়া গেল না কাঙ্ক্ষিত গোলের দেখা। ফলাফল রাঁসের মতো দুর্বল প্রতিপক্ষকে রুখে দিল প্রায় অর্ধেক সময় ১০ জন নিয়ে খেলা প্যারিসিয়ানদের।
ফরাসি লিগ ওয়ানের ম্যাচে শনিবার (৮ অক্টোবর) রাঁসের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে ক্রিস্টফ গালতিয়েরের শিষ্যরা।
এমন ফলাফল বরং পিএসজির জন্য স্বস্তির-ই। কারণ বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই উপহার দিয়েছে স্বাগতিকরা। বিশেষ করে শট নেয়ার ক্ষেত্রে তারা (২৪) বরং পিএসজিকেও (১১) ছাড়িয়ে গেছে।
টক্কর দিয়েছে গোলমুখে নেয়া শটের হিসাবেও। পিএসজির নেয়া ৩ শটের বিপরীতে তারা নিয়েছে ৪ শট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.