
লিগ ওয়ানের নেইমার-কিলিয়ান এমবাপ্পের নৈপুন্যে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই। ম্যাচে মোঁপিলিয়েকে ৫-২ গোলে হারিয়েছে তারা।
দলের ব্রাজিলিয়ান তারাকা নেইমার করেছেন জোড়া গোল। শুরুতে পেনাল্টি মিস করা এমবাপ্পে দ্বিতীয়ার্ধে গোল করে আক্ষেপ মিটিয়েছেন। একটি গোল করেছেন রেনেটা সানচেজ। এছাড়া প্রতিপক্ষের আত্মঘাতি গোলে কিস্টফ গালতিয়ের দলের বড় জয় নিশ্চিত হয়।
তবে দিনটি ভালো যায়নি লিওনেল মেসির। ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। ম্যাচের ২৩তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। তবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা এমবাপ্পে পেনাল্টি মিস করে বসেন।
তবে ৩৯তম মিনিটে আত্মঘাতী গোল করেন মঁপিলিয়ারের ফ্যালায়ে সাকু, এগিয়ে যায় পিএসজি। ৪৩তম মিনিটে ফের পেনাল্টি পায় পিএসজি। এবার পেনাল্টি নেন নেইমার, মিস করেননি তিনি। পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। সাত মিনিট পর একটি গোল পরিশোধ করে মপেঁলিয়ারের ওহবি খাজরি।
এমবাপ্পে গোল করেন ম্যাচের ৬৯তম মিনিটে, পিএসজি এগিয়ে যায় ৪-১ এ। ৮৮তম মিনিটে গোল করেন পিএসজির নতুন তারিকা রেনেটো সানচেজ। আর ম্যাচের যোগ করা সময়ে আরো একটি গোল পরিশোধ করে সফরকারী দল। ফলে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-নেইমার-এমবাপ্পেরা। এই জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ রয়েছে পিএসজি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.