কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় আজ রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আলোচনা চলছে আর্জেন্টিনার উইংয়ের সেরা শক্তি অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে।
ডি মারিয়া দলে থাকলে প্রতিপক্ষ বেশ সতর্ক হয়ে উঠে। ডান অথবা বাম উইং ধরে ছুটতে শুরু করলে ঘাবড়ে যায় প্রতিপক্ষের ডিফেন্স লাইন। তার কৌশলী পাস প্রায়ই খুঁজে নেয় লিওনেল মেসিকে।
গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পান ডি মারিয়া। তারপর খেলতে পারেননি নকআউট পর্বে। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম একাদশে না থাকলেও শেষদিকে ১০ মিনিটের মতো খেলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে কি তাকে শুরুর একাদশে রাখবেন স্কালোনি? উত্তর দিলেন কোচ, ‘এটা জানিয়ে রাখতে চাই-রড্রিগো ডি পল আর ডি মারিয়া এখন ভালো আছে। ওরা দু'জনই শতভাগ ফিট। তবে কে কত মিনিট মাঠে থাকবে অথবা থাকবে না, সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.