সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে সাভারের ডগরমোরা স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ এই তথ্য নিশ্চিত করেন।
আরোও পড়ুন:
বিশ্বকাপে ভরাডুবিতে ব্রাজিল কোচ তিতের পদত্যাগ
গণসমাবেশের প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন
পুলিশ জানায়, ব্রাজিলের খেলা শেষে হারজিত নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন এক দর্শক। এ সময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজের ইমার্জেন্সি ডাক্তার জানান, রাত ১২টা ৪৫ মিনিটে হাসপাতালে আনা হয় হাসানকে। তার কোমরে দুটি গভীর ক্ষতের চিহ্ন ছিল। হাসপাতালে তার ঠিকানা ব্যবহার করা হয়েছে সাভারের ডগড়মোরা এলাকা। তার সঙ্গে কয়েকজন আরও কযেকেজন লোক এসেছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.