বাংলাদেশের ক্রিকেট সবসময় উত্থান-পতনের মধ্যেই থাকে। তবে এই দলের ক্রিকেটারদের সামর্থ্য মোটামুটি সবাই কমবেশি জানেন। এবার বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের মতামত জানালেন ভারতের বিশ্বকাপ জয়ী তারকা হরভজন সিং।
দেশের এক গণমাধ্যমকে তিনি বলেন, 'আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশও বিপদজনক হতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন। যে কোনো দল, যে কাউকে হারিয়ে দিতে পারে। বাংলাদেশও বিপদজনক দল। তারা যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দেয়ার সামর্থ্য রাখে। অতীতে অনেকবারই তেমনটা করে দেখিয়েছে। এবার ভালো খেলেনি বলে, সামনে ভালো করবে না বিষয়টা এমন না।
আমি আশা করি তারা ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে। তাহলে ইতিবাচক ফল আসবে। তাদের প্রতিভাবান অনেক খেলোয়াড় আছে। বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো আরও উন্নত হলে, ভবিষ্যতে অনেক ভালো ক্রিকেটার সেখান থেকে উঠে আসবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.