জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ওয়ানডে খেলতে আজ শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় দেশ ছাড়ছেন ব্যাটার নাঈম শেখ ও পেসার এবাদত হোসেন। হারারেতে সিরিজের প্রথম ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ওপেনার লিটন দাস এবং শরিফুল ইসলাম।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন লিটন দাস ও তামিম ইকবাল। তামিম ফিফটি করে ফেরার পর লিটন ছুটছিলেন শতকের লক্ষ্যে। তবে ব্যক্তিগত ৮১ (৮৯) রানের মাথায় ৩৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নেয়ার জন্য ছুটছিলেন, এমন সময় হঠাত মাঠে শুয়ে পড়লে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.