প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২২, ৯:৫৭ পি.এম
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের দাবায় বিজয়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

মোঃ হাবিবুর রহমান, রবিবা প্রতিনিধি- মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে 'বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ' কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে দাবা খেলার ১ম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। উক্ত খেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জয় লাভ করে।
একই সাথে সকাল ১১.৩০ টায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর খেলার মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১-১ গোলে ড্র করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফুটবল টিম।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর পরামর্শ ও পৃষ্ঠপোষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অগ্রগতির পাশাপাশি ক্রীড়াসহ সকল সহশিক্ষামূলক কার্যক্রমে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মেন্টরিং করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব বিজন কুমার।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.