অবশেষে সাকিব ভক্তদের অপেক্ষার অবসান হলো। এবার ভক্তদের খেলা দেখার লিংক দিয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন।
যেখানে বাসের হেলপার চরিত্রে থাকা সাকিবকে বলতে শোনা যায়, ‘খেলার লিংক দিয়ে কি করেবন? খেলার লিংক হলো ভাংতি টাকার মতো। এই আছে, এই নাই। এর থেকে মাই জিপি খেলা দেখেন'। এর আগে বুধবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে আরেকটি ভিডিও পোস্ট করেন সাকিব।
যেখানে বাসের হেলপার চরিত্রে থাকা সাকিবকে বলতে শোনা যায়, ‘সামনে তো খেলা, লাইভ খেলার লিংক লাগবে না?’ এ ছাড়া ৪ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে জুড়ে দেন, ‘চোখ রাখুন আমার এবং গ্রামীণফোন-এর ফেসবুক পেজে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.