
স্বাগতিক উইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ সন্ধ্যায় মাঠে নামবে টাইগাররা। শনিবার (১৬ জুলাই) সিরিজের শেষ ওয়ানডেতে ম্যাচে থাকছেন না ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার। তাই আজকের ম্যাচে রিজার্ভ বেঞ্চ নিয়ে পরীক্ষা করার ঘোষণা দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল আর কোচ রাসেল ডমিঙ্গো। এতে প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া বিজয়ের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল।
কিন্তু শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এনামুল হকের জন্য এই ম্যাচের দুয়ার একরকম বন্ধ করেই দিলেন কোচ রাসেল ডমিঙ্গো। টাইগার কোচের যুক্তি, ব্যাপারটি একটু ঝামেলাপূর্ণ (বাইরে থাকাদের সুযোগ দেয়া)। বিজয়কে খেলাতে পারলে আমার ভালো লাগবে। তবে তাতে আরেকজন ডানহাতি ব্যাটার বেড়ে যাবে।
আমাদের এখানে বাঁহাতি ব্যাটার প্রয়োজন। তাই ব্যাটিং লাইন আপে খুব বেশি পরিবর্তন সম্ভবত হবে না। সে-ই একমাত্র ব্যাটার, যে এখানে ৫০ ওভারের সিরিজে এখনও ম্যাচ খেলেনি। তবে সে ডানহাতি। আমার মতে, আমাদের লাইন আপে দরকার যতটা বেশি সম্ভব বাঁহাতি রাখা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.