এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ রোববার (৪ সেপ্টেম্বর) আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। স্নায়ুচাপ দূরে ঠেলে স্বাভাবিক ক্রিকেট খেলতে চায় দুদলই।
ইনজুরির কারণে ভারত স্কোয়াড থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা আর পাকিস্তানের শাহনাজ দাহানি। তাই দুই দলের একাদশেই আসছে পরিবর্তন তা নিশ্চিত।
দুই দলই সুপার ফোরে জায়গা করে নেওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের একটি 'ভারত-পাকিস্তান মহারণ' দেখার সুযোগ পেয়েছে ক্রিকেট বিশ্ব। এক দশকের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় এমন বিশ্ব মঞ্চে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে চোখ থাকে ক্রিকেটপ্রেমীদের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.