রাজধানীর বেইলি রোডে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম মেহেদি হাসান (২৬)। তার বাড়ি টাঙ্গাইলে। তিনি এসপি মারুফের বাসভবনের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
শুক্রবার (৬ আগস্ট) বেইলি রোডে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকাল পৌনে পাঁচটার দিকে রমনা থানার এসআই আবদুস সালাম গুলিবিদ্ধ কনস্টেবল মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মেহেদিকে মৃত ঘোষণা করেন। মেহেদির থুতনি দিয়ে গুলি ঢুকেছে।
এসপি মারুফ গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে মেহেদি প্রধান ফটকে রাইফেল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। তার রাইফেলে গুলি লোড করা ছিল। মনে হচ্ছে, মেহেদি আত্মহত্যা করেছেন। আবার অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগেও গুলি বেরিয়ে যেতে পারে। সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.