প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২১, ১০:০২ এ.এম
চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত নেতা শাহজাহান আটক

চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ মে) ভোররাতে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে সেই বিষয়ে জানা সম্ভব হয়নি।সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন আটকের বিষয়টি গণমাধ্যমকে জানালেও কোন মামলায় তাকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য শাহজাহান চৌধুরী।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.