
তিনি বলেন, জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায় নি। সাজিয়ে একটা বাক্স নিয়ে আসা হয় ঢাকায়। জেনারেল এরশাদ আমার কাছে লাশ না পাওয়ার কথা স্বীকার করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, মার্চের ২৬ তারিখ স্বাধীনতা দিবস। তাহলে ২৭ তারিখ ঘোষণা দিয়ে জিয়াউর রহমান কীভাবে প্রথম ঘোষক হন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মামলায় আমি তাকে আসামি করতে চেয়েছিলাম।
বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ’৭৫ এর হত্যার সঙ্গে জড়িত, এতে তো কোনো সন্দেহ নেই। আমি তাকে আসামি করতে চেয়েছিলাম। তখন আমাদের হোম সেক্রেটারি ছিলেন রেজাউল হায়াত, তিনি বললেন- মৃত মানুষকে তো আসামি করা যায় না। আমার মনে হয় নামটা থাকা উচিত ছিল।
শেখ হাসিনা বলেন, জিয়া যে ষড়যন্ত্রে জড়িত, সেটা ফারুক-রশিদ নিজেরাই বলেছে, বিবিসি ইন্টারভিউতে। অ্যান্থনি মাসকারেনহাসের বইতে আছে, লরেন্স লিফশুলজের বইতে আছে- কীভাবে অস্বীকার করবে?
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.