
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বেশ কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন করছে শিক্ষার্থীরা। চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৭ই জুলাই) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.