ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া।
বনানী থানার ওসি জানান, ইলমার বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে হত্যা মামলাটি করেন। মামলায় তিন জনকে আসামি করেছেন। আসামিরা হলেন-ইলমার স্বামী ইফতেখার আবেদীন (৩৬) এবং ইলমার শ্বশুর ও শাশুড়ি।
ওসি আরও জানান, মামলায় গতকাল আটক হওয়া ইলমার স্বামী ইফতেখার আবেদীনকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল চারটার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় ইলমার মৃত্যুর ঘটনা ঘটে। মেঘলা চৌধুরী ইলমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের (২০১৫-১৬) সেশনের শিক্ষার্থী।
তিনি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী। তার স্বামী ইফতেখার আবেদিন কানাডা প্রবাসী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.