
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টার পরীক্ষায় শনাক্তের হার ৬.৭৭ শতাংশ। মোট শনাক্তের হার দাঁড়ালো ১৪.৬১ শতাংশ
স্বাস্থ্য অধিদফতর
সোমবার (২১ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৯৫১ জনের। ওই দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। আজ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন। চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২, খুলনায় ১, সিলেটে ১, রংপুরে ১ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.