ইয়াবাসহ সব ধরনের মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে সম্পৃক্ত অভিযুক্ত ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকর। এরা সমাজের জঞ্জাল স্বরূপ, এদের কর্মকাণ্ড সমাজের জন্য মারাত্মক হুমকি। গত বছরের ৫ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থানায় ইয়াবা উদ্ধারের মামলায় এক আসামির জামিন আবেদনের আদেশে এমন মন্তব্য করেছেন উচ্চ আদালত।
গত ১৩ ডিসেম্বর বিচারপতি মো. আশরাফুল কামালের দেওয়া আদেশের অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ইয়াবাসহ আটক আসামির জামিন আবেদন গত ৭ সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেট আদালত এবং ২১ অক্টোবর জেলা জজ আদালত নামঞ্জুর করেন। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন আসামি।
#গত ২৪ নভেম্বর দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন। তবে দ্বৈত বেঞ্চের অপর বিচারপতি রুল ইস্যু করে জামিন আদেশ প্রত্যাখ্যান করেন। অন্তর্বর্তী জামিন বিষয়ে দ্বিধা বিভক্ত আদেশের প্রেক্ষিতে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে প্রধান বিচারপতি জামিনের বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে পাঠান। বিচারপতি মো. আশরাফুল কামাল শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.