আসন্ন রমজান উপলক্ষে চালের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাজমানারা খানুম জোর দিয়ে বলেন, রমজান উপলক্ষে চালের দাম বাড়বে না বলে তিনি নিশ্চয়তা দিতে পারেন। কারণ হিসেবে তিনি বলন, মার্চে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। এর মাধ্যমে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। তাই ওই সময় চালের দাম বাড়বে না।
তিনি বলেন, অবস্থা তৈরি হলে খোলা বাজারে চাল বিক্রি আরও বাড়ানো হবে। এছাড়া প্রয়োজন হলে চাল আমদানি করা হবে। চাল আমদানি না করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারলে আমরা স্বয়ংসম্পূর্ণ, এটা এস্টাব্লিস্ট হবে বলেও জানান তিনি।
২০ লাখ টনের বেশি খাদ্য মজুত রয়েছে জানিয়ে খাদ্য সচিব বলেন, বিভিন্ন পর্যায়ে দাম বাড়লেও সাপ্লাই (সরবরাহ) বাড়ানোর মাধ্যমে এটা নিয়ন্ত্রণে চলে আসবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.