আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত জানুয়ারিতে নাজমুল আহাসান আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান।
৯ জানুয়ারি তার শপথ নেওয়ার কথা থাকলেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় শপথ নিতে উপস্থিত হতে পারেননি তিনি। ৯ জানুয়ারি আপিল বিভাগের এজলাস কক্ষে নতুন বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছিলেন,
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান করোনা আক্রান্ত হয়ে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি সুস্থ হলে শপথ নেবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.