প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২১, ১২:৪৫ পি.এম
সাংবাদিক রোজিনার সঙ্গে যা ঘটেছে তা খুবই দুঃখজনক: মোমেন

সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নেই।
গুটি কয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে ফেস করতে হবে।
বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। তবে রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা অনভিপ্রেত। আমরা তার ন্যয়বিচার প্রত্যাশা করছি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.