
এবার সুইডেন ও ফিনল্যান্ডের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিষয় নিয়ে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন তিনি।
জানান, দেশ দুইটির এ সংক্রান্ত প্রচেষ্টায় সমর্থন দেবে কানাডা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাস্টিন ট্রুডো বলেন, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়ে আলাপ আলোচনা চলছে। কানাডা অবশ্যই এটিকে সমর্থন করে।
ইউক্রেনে রুশ অভিযানের পরই ইউরোপের এই দুই দেশের নতুন করে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সামনে এসেছে। তবে রাশিয়ার সঙ্গে এক হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত থাকা দেশ দুইটিকে এই জোটে তাদের দেখতে চায় না মস্কো।
গত ১৫ এপ্রিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ন্যাটোতে যোগদানের বিষয়টি সুইডেন ও ফিনল্যান্ডের ওপর নির্ভর করবে। তবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সামগ্রিকভাবে ইউরোপীয় নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপের পরিণতি তাদের অনুধাবন করা উচিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.