২০২২ সালের সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের এ বার্ষিক প্রতিবেদন বলছে, ২০২১ সালে সুখ বেড়েছে বাংলাদেশের মানুষের মনে। ২০ মার্চ বিশ্ব সুখ দিবস সামনে রেখে গতকাল শুক্রবার (১৮ মার্চ) দশমবারের মত এই প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক-এসডিএসএন। তাতে বাংলাদেশের উন্নতি হয়েছে সাত ধাপ।
২০১২ সাল থেকে মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সুরক্ষা, কাঙ্ক্ষিত গড় আয়ু, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, মানবিকতা, দুর্নীতির ধারণা এবং সার্বিক দুর্দশা-এই সাত মানদণ্ডের ভিত্তিতে বিচার করে একটি দেশের মানুষ কতটা সুখে আছে, তা বোঝার চেষ্টা করা হয়েছে এ প্রতিবেদনে। সেই হিসেবে ১০ ভিত্তিক স্কেলে এবারের সূচকে বাংলাদেশের সুখের ঝুলিতে সংগ্রহ ৫ দশমিক ১৫৫ পয়েন্ট, বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে অবস্থান ৯৪ তম।
আগের বছর ১০৪টি দেশের মধ্যে ৫ দশমিক ০২৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল ১৪৯টি দেশের মধ্যে ১০১তম অবস্থানে। সুখী দেশের এই তালিকায় গত পাঁচ বছর ধরেই অপ্রতিদ্বন্দ্বী ফিনল্যান্ড। এ বছর দেশটির ঝুলিতে সংগ্রহ ৭ দশমিক ৮২১ পয়েন্ট। শীর্ষ পাঁচে পরের চারটি দেশ হল ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.