দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ৮ হাজার ৩৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩৮ হাজার ৮২১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ।
এর আগে, শনিবার দেশে করোনাভাইরাসে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, রোগী শনাক্ত হয়েছিলেন আরও ৮ হাজার ৩৫৯ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.