সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের একটি শপিংমলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। আর আহত হয়েছে এক নারী। শুক্রবার এই হামলার ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্সের।
পুলিশ এক বিবৃতিতে জানায়, জনসাধারণের জন্য তাৎক্ষণিক বিপদ কেটে গেছে। তবে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে। আহত আরেক নারী হাসপাতালে চিকিৎসাধীন।
আরোও পড়ুন: কাকিনা মহিপুর শহরে মাদক ব্যবসয়ী আটক
বিরামপুরে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, সুইডেনে গ্যাং সহিংসতার কারণে খুন বেড়েই চলেছে। চলতি বছর এখন পর্যন্ত সুইডেনে ৪৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের প্রায় সবাই সন্দেহভাজন গ্যাং অপরাধের সাথে জড়িত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.