বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ
পুনরায় এসব নৌযান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ফের লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হচ্ছে।
এ ব্যপারে মাঝ পদ্মায় নাব্যতা সংকটসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণের লক্ষে বুধবার (২৪ আগস্ট) এই নৌরুটে পরীক্ষামূলক লঞ্চ চালিয়েছে কর্তৃপক্ষ। বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শিমুলিয়া থেকে মাজিরকান্দি ছেড়ে যায় একটি লঞ্চ। সফলভাবে লঞ্চটি মাজিরকান্দি ঘাটে পৌঁছায়।
আরোও পড়ুন: বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল চলছে
কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
এসব তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে লঞ্চ ও স্পিডবোট চলাচলে অচলাবস্থা তৈরি হয়। এতে বিড়ম্বনায় পড়েন দূর দূরান্তের যাত্রীরা। এছাড়াও ঘাটকেন্দ্রিক রাজস্ব আদায় চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা আরও বলেন, আগে লোকাল বাসগুলো যাত্রী পরিবহন করে ঘাট পর্যন্ত পৌঁছে দিতো। তবে পদ্মা সেতু চালুর পরে সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের সেবা বন্ধ করে ফেলায় যাত্রী ভোগান্তি চরমভাবে তৈরি হয়েছে।
তিনি বলেন, শুরুতে শিমুলিয়া থেকে মাঝিকান্দি নৌপথে যাত্রী পারাপারে ৩০টি লঞ্চ ও ৩০-৪০ স্পিডবোট চলাচল করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.