আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে ও সমুদ্র তীরবর্তী এলাকায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
ইসলাম অবমাননার অভিযোগে স্যামসাংয়ের ক্ষমা প্রার্থনা
শুক্রবার (০১ জুলাই) রাতের পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিমি, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ২৫-৩০ কিমি বেগে বৃদ্ধি পেতে পারে। আগামীকাল রোববার ও পরদিন সোমবার বৃষ্টিপাতের বর্তমান ধারা অব্যাহত থাকতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.