
করোনার বিপত্তি কাটিয়ে দুই বছর পর জাতীয় ঈদগাহ ময়দানে ফিরল ঈদের জামাত। এতে মানুষের বিপুল উপস্থিতি দেখা যায়।
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমীন ঈদের নামাজের ইমামতি করেন।
নামাজ শেষ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ খুতবা হয়। পরে মুসুল্লিরা একের অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহে ঈদের নামাজে বিধিনিষেধ ছিল। তবে এবার সংক্রমণ পরিস্থিতি অনুকূলে ছিল। ফলে নামাজের অনুমতি দেওয়া হয়।
সে অনুযায়ী প্রস্তুত হয় জাতীয় ঈদগাহ ময়দান। একসঙ্গে ৩৫ হাজার মানুষের জন্য ময়দান প্রস্তুত হলেও মাঠের বাইরে রাস্তায়ও বহু মানুষ নামাজে দাঁড়িয়েছেন।
এদিকে নিরাপত্তা রক্ষায় ঈদগাহ ময়দান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন দেখা যায়। তারা মুনাজাতে অংশ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.