সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা হয়েছে। এতে অনেক পানিপ্রবাহ দূর করতে অনেক সড়ক কেটে ফেলা হয়েছে।
কিছু সড়ক আবার ভেঙে গেছে। বন্যায় ভেঙে ও কেটে ফেলা সড়কের ওপরে নতুন করে উড়াল সড়ক, কালভার্ট অথবা ব্রিজ নির্মাণ করতে হবে। এসব স্থানে নতুন করে পুনরায় সড়ক নির্মাণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। সপরিকল্পনামন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছে।
সড়ক সেতু ভেঙে গেছে। হাওর বা প্লাবন এলাকায় সড়ক নয় ব্রিজ অথবা কালভার্ট করতে বলেছেন প্রধানমন্ত্রী। পানি চলাচলে যেন বাঁধা সৃষ্টি না হয়।
সিলেট এলাকায় পুনর্বাসনের জন্য নতুন করে প্রকল্প নেয়া হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকায় তাই পুনর্বাসনের জন্য বিশেষ প্রকল্প নেয়া হবে।
এদিকে আর কোথায় ওভারপাস বা আন্ডারপাস দরকার তা খুঁজে বের করতে বলেছেন প্রধানমন্ত্রী। নৌরুটে কালভার্ট নয় বরং ব্রিজ নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.