
পল্লী উন্নয়নের জন্য পদক পেলেন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৯ মে) সকালে গণভবনে সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ (সিরডাপ) পল্লী উন্নয়নের জন্য তাকে এই পদক প্রদান করে।
সিরডাপের মহাপরিচালক ডা. চেরদসাক ভিরাপা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক ২০২১’ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.