রাজধানীতে আজ দুপুরের পর রোদের সম্ভাবনা রয়েছে। রোদ হলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সারাদিন রাজধানীসহ আশপাশের এলাকার আবহাওয়া বেশ ভালো যেতে পারে। সকালের মেঘলা আকাশ দুপুরের পর কেটে যাবে। মাঝে মধ্যে ছিটেফোঁটা বা কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.