বঙ্গোপসাগরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
রোববার (১৯ ডিসেম্বর) সমন্বিত আন্তর্জাতিক সময় (ইউটিসি) ভোররাত ৩টা ১৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইউএসজিএস'র ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ আন্দামান জেলার ব্যাম্বো ফ্ল্যাট শহর থেকে ২১৭ কিলোমিটার উত্তরে ছিল এর কেন্দ্রস্থল।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে বলেও জানিয়েছে ইউএসজিএস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.