টানটান উত্তেজনা আর শেষ ওভারের নাটকে জমে উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল। ম্যাচটিতে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে মাত্র এক রানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে ২০১৫ ও ২০১৮ সালে শিরোপা জিতেছিল ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি।
শেষ ওভারে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। ২০ ওভারের খেলায় এই রান খুবই অল্প। ক্রিজে ছিলেন তৌহিদ হৃদয় ও মুজিব উর রহমান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শেষ ওভারের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কুমিল্লার অধিনায়ক ইমরুল জানিয়েছেন শহিদুলের প্রতি তার অগাধ আস্থার কথা। অধিনায়কের টোটকা অক্ষরে অক্ষরে পালন করেছেন শহিদুল।
বোলিংয়ের আগে ইমরুল শহিদুলকে বলেছেন, মানুষের জীবনে হিরো হওয়ার সুযোগ সব সময় আসে না। আমি বিদেশিদের বিশ্বাস করতে চাই না! আমি চাই তুই এই ম্যাচ জিতাবি। আমি বলে দিয়েছিলাম কোন বলটা কীভাবে করতে হবে, সে এটাই করেছে। যার জন্য আমারও ফিল্ডিং সেটাপ করতে সুবিধা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.