
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ জুন থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ওইদিন সকাল থেকে ঈদযাত্রীরা বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।
সোমবার (২০ জুন) রাজধানীর গাবতলীতে সংগঠনটির কার্যালয়ে এক সভায় এ হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ জুন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।
গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্য টার্মিনালগুলো থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকেট বিক্রি করা হবে।
ওই সভা শেষে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবু রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে।
ওইদিন গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.