প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ১১:০৬ পি.এম
কামরুন্নাহার বর্ষার কবিতা ★ক্লান্ত★

ক্লান্ত
কামরুন্নাহার বর্ষা
পথটা আমার বিষন্নতায় কাঁটায়
ভরা অধিক হাঁটা
তবু হয় নিতো কভু শান্ত
ক্লান্ত পথিক ক্লান্তির ঘাত
পিছু ডাকে তবু হঠাৎ হই নিতো বিভ্রান্ত ।
আমি তোমাদের পথের অলিগলি ছুটি
ব্যস্ত শহরের হেস্তটাকে খুঁজি
শুনে যাই নিরবতার সুর
তবু ক্লান্ত পথিক ক্লান্তির ঘাতে
ছুটে চলেছি বহুদূর ।
আমি স্বপ্নের জালে ছেঁড়া গল্পের টানে
সাদামাটা স্বপ্নগুলো খুঁজে যাই
শুনে যাই কিছু বৃষ্টি ভেজা কান্নার গান
তবু ক্লান্ত পথিক ক্লান্তির
ঘাতে ছুটে চলেছি বহুদূর ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.