গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভূঙ্গাবাড়ী এলাকায় কালিয়াকৈর-ধামরাই সড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গাড়ির ধাক্কায় রহিমা খাতুন নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে, নিহত নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ সেলিম পারভেজ জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার সাথে থাকা একটি পোশাক কারখানার আইডি কার্ড পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে স্থানীয় পোশাক কারখানার শ্রমিক হবেন তিনি। তার আইডি কার্ড অনুযায়ী তার খবর দেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.