প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ৭:৩০ পি.এম
চেইন অব কমান্ড মানলে দল শক্তিশাী হবে- মাহমুদা বেগম ক্রীক

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রীক বলেছেন, তৃনমুল পর্যায়ের নেতা-কর্মিদের দলের চেইন অব কমান্ড মানতে হবে। চেইন অব কমান্ড মানলে দল শক্তিশাী হবে।
শনিবার (৩০ অক্টোবর ২০২১) বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন, তৃণমূল হলো দলের প্রাণ। তাই তৃণমূল কর্মীদের মূল্যায়ন করতে হবে।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, প্রত্যেক নেতা-কর্মীকে দলের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে।
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলছেন, আগামী দিনে যারা জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন তাদের অবশ্যই তৃণমূল নেতাকর্মীদের চিনতে হবে।
এর আগে দুপুর ১২টায় নগরীর শহিদ হাদিস পার্কে সম্মেলনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রীক।
সভাপতিত্ব করেন খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা শহীদ।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.