
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু:-
মোঃ আল-আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে সবুজ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পীরগঞ্জ-পঞ্চগড় রেল রুটের সেনুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামের কসির উদ্দিনের ছেলে।
পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম বলেন, সকালে পীরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী মেইল ট্রেন সেনুয়া নামকস্থানে পৌঁছলে রেললাইন পারাপারের সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.