দিনাজপুরে ৪র্থ এটিএন বাংলা গোল্ডকাপফু টবল টুর্নামেন্টের উদ্বোধন
মোঃ আফসার সোহাগ, দিনাজপুর
দিনাজপুরে ৪র্থ এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী শুক্রবার দিনাজপুর স্টেডিয়ামে এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী.
এটিএনবাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক জহির শাহ্’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কমিটির নির্বাহী সদস্য সচিব গোলাম নবী দুলাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন, কমিটির নির্বাহী সদস্য শামীম কবির, ওয়াশিউর রহমান, মাহমুদুন্নবী পলাশ, মাসুদ রানা, ফিরোজ বাবু, আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ।
উদ্বোধনী খেলায় জয়পুরহাট জেলা ও নীলফামারি জেলা দল অংশ নেয়। জয়পুরহাট দলের খেলোয়াড় সৈকত একমাত্র গোল করে দলের বিজয় ছিনিয়ে নিয়ে আসছে।
এটিএন বাংলার আয়োজনে এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালনায় রংপুর বিভাগের ৮টি জেলা এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানের মাঠে মুক্তিযুদ্ধের উপর বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা মনোরম ডিসপ্লে প্রদর্শন করে। শনিবার কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা দল মুখোমুখি হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.