
স্বপন কুমার দাস,নড়াইল প্রতিনিধিঃ বি,এম রফিকুল ইসলাম ছাত্র জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল পৌর শাখার সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেছেন।
তার সংগ্রামী নেতৃত্বের পুরস্কার হিসেবে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক করা হয় তাকে।এরপর জেলা বি এন পি'র সদস্য ও অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।
বি, এম রফিকুল ইসলাম ২০০৩ সালে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে ২০১১ সাল পর্যন্ত সুনামের সাথে দায়ীত্ব পালন করেছেন।
জনশ্রুতি আছে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়কালে তাঁর ইউনিয়নে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। ছিলনা মাদকের কোন ডেরা।
স্থানীয় বিরোধ মিমাংসায় তিনি ছিলেন ন্যায়নিষ্ঠ।পক্ষপাতদুষ্ট বিচারের কোন অভিযোগ নেই তার বিরুদ্ধে। একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করে নড়াইল জেলার মধ্যে কয়েকবার হয়েছেন শ্রেষ্ঠ করদাতা।৬
তার জণকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য জেলার বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো তাকে সংগঠনের সদস্য করে সংগঠনকে আরো শক্তিশালী করেছে।
তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সংগঠনে বি এম রফিকুল ইসলামের ভূমিকা তুলে ধরা হলো-
আজীবন সদস্যঃ
*নড়াইল টাউন ক্লাব,
*নড়াইল পাবলিক লাইব্রেরী,
*নড়াইল সদর হাসপাতাল ( সমাজ সেবা),
*জনতা লাইব্রেরী দাড়িয়াপুর,বাঁশগ্রাম, নড়াইল
*চারণ কবি পাগল বিজয় সরকার সংসদ, ডুমদি,দারিয়াপুর, নড়াইল,
*শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিস সমিতি, নড়াইল।
সেবামূলক প্রতিষ্ঠানঃ
*সিনিয়র সহ সভাপতি কর্মচন্দ্রপুর ঈদগাহ এবং কবরস্থান পরিচালনা কমিটি, নড়াইল
* সাধারণ সম্পাদক আবুল হোসেন ও রিজিয়া বেগম এতিমখানা মাদ্রাসা, কর্মচন্দ্রপুর, নড়াইল
* সাবেক সভাপতি দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,নড়াইল
* সাবেক সভাপতি দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল।
একজন অসাম্প্রদায়ীক মানুষ হিসেবে দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করতে সর্বদা সচেষ্ট পরিক্ষিত এই মানুষটি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশগ্রাম ইউনিয়ন থেকে আবার নির্বাচন করতে আগ্রহি।
তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে তার ইউনিয়নকে মাদক, সন্ত্রাস মুক্ত করার অঙ্গিকার করেছেন।
বি, এম রফিকুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশগ্রাম ইউনিয়নের সকল ভোটারদের কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.