মো: রবিউল ইসলাম কচুয়া-বাগেরহাট প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির ফলে উপকূলে পানির চাপ বেড়ে গেছে ৷ কচুয়া উপজেলা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত হওয়ায় কচুয়া উপজেলায়ও পানির চাপ বেড়ে গেছে ফলে এখানকার মাছের ঘের, সবজি ক্ষেত, রাস্তাঘাট পানিতে ডুবে গেছে যার ফলে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে ৷সাধারণ জনগণ বাহিরে অনায়াসে চলাফেরা করতে পারছে না ।চারিদিকে পানি থইথই করছে আবহাওয়াবিদদের মতে এই পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। পানির চাপ এরকম বাড়তে থাকলে রাস্তাঘাট চলার অযোগ্য হয়ে পড়বে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.