
পল্লীশ্রীর নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প উদ্যোগে ২ দিনব্যাপী প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠিত:-
মোঃ আফসার সোহাগ, দিনাজপুর:-
২৪ ফেব্রুয়ারি’২০২১ বুধবার পল্লীশ্রীর নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানী’র সহযোগিতায় দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সেলিম রেজা ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন পল্লীশ্রীর প্রোগ্রাম অফিসার শাহজাদী শিরীন।
উক্ত প্রশিক্ষণে কমিউনিটি ভিত্তিক ৫টি সংগঠনের (সিবিও) এর সদস্যগণ অংশগ্রহণ করেন, প্রশিক্ষণ শেষে সিবিও সদস্যগণের ব্যবহৃত জিনিসপত্র রাখার জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য যে দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৩ ফেব্রুয়ারী আনুষ্ঠানিক উদ্বোধন করেন পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সেলিম রেজা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.