দেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর পায়রায় পৌঁছানোর পর তাকে স্বাগত জানানো হয়েছে বর্ণাঢ্য কায়দায়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদীতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে রেং বেরংয়ের ২২০টি নৌকা। সোমবার (২১ মার্চ) বেলা ১০টা ৪২ মিনিটে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে বিদ্যুৎকেন্দ্র এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ১১টা ১৫ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে শুরু হয় নৌকা প্রদর্শনী। এ সময় নৌকা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবন বৈচিত্র্য। নৌকায় গান পরিবশেনসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয় রাবনাবাদ নদী এলাকা। এ সময় প্রধানমন্ত্রী হাত নাড়িয়ে নৌকায় থাকা জেলেদের শুভেচ্ছা জানান।
এর আগে সকালে নৌকাগুলো রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধ করে রাখা হয়। এর মধ্যে ১০০ নৌকা ছিলো পালতোলা, ১০০ নৌকায় ছিলো প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুন এবং বাকি ২০টি নৌকায় ছিলো নিরাপত্তাকর্মীরা। প্রতিটি নৌকায় রং বেরংয়ের পোশাকে ৪ জন করে মোট ৮৮০ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.