
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এর সুবর্ণ জয়ন্তী (৫০ তম) উদযাপন করলো স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) পোগলদিঘা ইউনিয়নের ১৭ নং চর পোগলদিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করে সেচ্ছাসেবী সংগঠনটি।
জানা যায়, সংগঠনটির সেচ্ছাসেবী নিয়মিত কার্যক্রম হিসেবে ১৭ নং চর পোগল দিঘা সঃ প্রাঃ বিদ্যালয়ে ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হয়।
এসময় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চর পোঘলদীঘা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নাজমুন নাহার, সহকারী শিক্ষক কোহিনুর বেগম, সরিষাবাড়ী প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি এর উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন, পরিচালক আসাদুল ইসলাম আসাদ, সভাপতি আকলিমা আফরোজ আঁখি,সাধারণ সম্পাদক রাসেল হোসাইন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সহ অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, কার্যকরী সদস্য তাল্লাদ এবং ভলান্টিয়ার তানহা, উজ্জল, মৃদুল, আশা প্রমুখ।
সংগঠনটির সূত্রে, প্রতিষ্ঠার পর গত দুই বছরে এখন পর্যন্ত ১০ হাজারের অধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিয়েছে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি। এছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত সাড়ে আট হাজারের অধিক মানুষ কে রক্ত, প্লাটিলেট এবং প্লাজমা জোগাড় করে দিয়েছেন সংগঠনটির সেচ্ছাসেবীরা।
সংগঠনের বিষয়ে প্রতিষ্ঠাতা শাকিল আহাম্মেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য গ্রামের প্রত্যন্ত এলাকায় বেশি বেশি ক্যাম্পেইন করে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেয়া এবং তাদের থ্যালাসেমিয়া এবং সিজারের পূর্বে কমপক্ষে ২জন রক্তদাতা জোগাড় করে রাখার বিষয় সম্পার্কে সচেতন করা। মানুষ কে সচেতন করতে পারলে আর সংগঠনের প্রয়োজন হবে না তারা নিজের রক্ত নিজেরাই জোগাড় করতে পারবে।
উল্লেখ্য, মানুষকে সচেতন করার লক্ষে ২০২০ সালের ২ ই জুলাই ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানানো, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্ত জোগাড় করে দেয়া,বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা দেওয়াসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.