
যশোর সদর উপজেলার ১৩নং কচুয়া ইউনিয়নের মথুরাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বিশাল ফুটবল, হাডুডু ও দড়াটানা খেলা।
এই ক্রীড়া উৎসবে অংশ নেয় মথুরাপুর একাদশ বনাম মথুরাপুর প্রবাসী একাদশ দল। খেলাগুলোতে এলাকার অসংখ্য দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক ও কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনি ইসলাম।
খেলার আয়োজক ছিলেন মথুরাপুর যুব সমাজ, যারা নিয়মিতভাবে এলাকায় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অতিথিরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.