প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২২, ৬:৩৪ পি.এম
মধুখালীতে বৈশাখী মেলা কমিটির সাধারণ সভা

হৃদয় শীল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ- মহামারী করোনার কারনে দুই বছর নববর্ষ বরন উদযাপন ও মেলা বন্ধ থাকার পর ফরিদপুরের মধুখালীতে ১৪২৯ বঙ্গাব্দ নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা উপলক্ষ্যে মেলা কমিটির উদযাপন প্রস্তুতি ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মধুখালী বৈশাখী মেলা মাঠ চত্বরে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ১৪২৯ বঙ্গাব্দ নববর্ষ উদযাপন ও মেলা পরিচালনা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ,মনোজ সাহা,হাজী আঃ মালেক সিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সঈদ মিয়া ,মেলা কমিটির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, প্রভাষক মির্জা গোলাম ফারুক,মোঃ নাজরুল ইসলাম,মেলা কমিটির অর্থ সম্পাদক সুভাষ রায়,শাহ মোঃ ফারুক হোসেন,আবুল বাশার বাদশা, আজিজুর রহমান, সালিমুজ্জামান খোকনসহ প্রমুখ।
সাধারন সভায় বিভিন্ন উপকমিটি অনুমোদন করা হয়েছে।১৪২৯ বঙ্গাব্দ উদযাপন ও মেলা ৭ মে ২০২২ খ্রিঃ থেকে ১৪ মে ২০২২ খ্রিঃ পর্যন্ত অনুষ্ঠিত হবে ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.