নিজস্ব প্রতিবেদক|মেহেরপুর গাংনীতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন,মেহেরপুর ও চুয়াডাঙ্গা কাষ্টমস অফিসের দায়িত্বপ্রাপ্ত কমিশনার তপন চন্দ্র দেব। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর কাষ্টমস অফিসের প্রতিনিধি বেলাল হােসেনসহ গাংনী থানা পুলিশের একটিদল। কমিশনার তপন চন্দ্র দেব জানান, মেহেরপুর জেলায় ভ্যাট ফাঁকি দিয়ে ১০৪টি ইটভাটা অবৈধ উপায়ে ইট পােড়ানাে হচ্ছে। জেলায় বিভিন্ন ইটভাটার সাড়ে ৪ কােটি টাকা কর বাকি রয়েছে। গত কয়েকদিন অভিযান চালিয়ে বিভিন্ন ইটভাটায় ৫ লাখ টাকার কর আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.