মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাও গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যায় ওই গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মালেক (২৮)।
উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক বলেন, নিহত মালেক উত্তরভাগ গ্রামের আব্দুর রকিবের কেয়ারটেকার ছিলেন। রকিবের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের কালা মিয়ার বিরোধ চলছিল।
তিনি বলেন, এ নিয়ে আমরা একাধিকবার বিচার সালিশ করেও বিষয়টি সমাধান করতে পারিনি। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। ওসি মো. নজরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.