রাজশাহী জেলা আওয়ামীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (পবা-মোহনপুর আসন) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মেরাজ উদ্দিন মোল্লা (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (০৯ মে) রাত পৌনে ১০টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, দীর্ঘ দিন ধরেই তিনি (মেরাজ মোল্লা) ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এরপর গত ২৮ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হন। তার শ্বাসকষ্টসহ জ্বর দেখা দিলে মেরাজ উদ্দিন মোল্লার করোনার নমুমা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর গত ৩০ এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবণতি হলে প্রধানমন্ত্রীর কার্য ালয়ের ব্যবস্থাপনায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে গত ৩ মে তাকে রামেক হাসপাতাল থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।
উল্লেখ্য, তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.