একের পর এক চমক দিয়ে যাচ্ছেন হিরো আলম। তবে তার যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।
খুব শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন হিরো আলম। তার নতুন দুই সিনেমায় দুটি গানে কণ্ঠ দেবেন রানাঘাটের স্টেশন থেকে বলিউডে পৌঁছে যাওয়া রানু মণ্ডল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।
তিনি বলেন, ‘রানু মণ্ডলের সঙ্গে আমার আজকেই কথা হয়েছে। তিনি আমার ছবিতে গান গাইতে সম্মতি দিয়েছেন।
আশা করি তার গানগুলো দর্শকরা গ্রহণ করবে।’ হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দুটি পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। আগামী ২০ নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.