
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গাজিপাড়া গ্রামে মো:তরিকুল মুন্সির বাড়িতে এই আগুনে পোড়ার ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে জানা যায়, বুধবার দুপুর ২ টার দিকে রান্না ঘর থেকে রান্না শেষে বসত করে থাকা অবস্থায় রান্নাঘরে আগুন জ্বলছে এরপরে মুহূর্তের ভিতর আগুন ছড়িয়ে পড়ে বসত ঘরে। এরপর বসত ঘরে থাকা আসবাবপত্র মালামাল সমস্ত কিছু আগুনে পুড়ে যায়, এমনকি ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পুড়ে যায়।
বাড়ির মালিক মোঃ তরিকুল মুন্সির স্ত্রী সাংবাদিকদের বলেন তার ঘরে থাকা মালামালের ক্ষতির পরিমাণ ১০লক্ষ টাকা।
এদিকে আগুন লাগার খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে হাজির হন, স্টেশন অফিসার মোঃ মাসুদ রানা বলেন দুপুর ২ টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।তবে রান্না ঘর থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.